ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনস্কের উদ্যোগে মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনস্ক (USA Inc)এর উদ্যোগে মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম ও পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আন্দিউরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক। এতে বিশেষ অতিথি ছিলেন-মাধুবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবর রহমান সোহাগ, পৌর আওয়ামী লীগের সাধারণ শাহ্ মোঃ সেলিম, চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপন, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, আলাউদ্দিন আল রনি, শংকর পাল, অলিদ মিয়া প্রমূখ।

ads
ads
ads

Our Facebook Page

↑